বন্ধ বিও হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিবিএ
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ ইতিবাচক সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:২৩